চট্টগ্রাম মেডিকেলে বাড়ছে হামের রোগী, এক শয্যায় দুটি শিশু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। জায়গাসংকটের কারণে বেশির ভাগ শয্যাতেই দুটি করে শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। কোথাও আবার মায়ের কোলেই চলছে স্যালাইন। গত এক মাসে রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার সরেজমিন ওয়ার্ডজুড়ে দেখা যায় কান্না, উৎকণ্ঠা আর স্বজনদের দীর্ঘশ্বাস। হাসপাতাল সূত্র জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এখানে ৫১টি শিশুর মৃত্যু হয়েছে। তবে পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে হামে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে।
No comments