পাহাড়ের ঢালে চাষের জমি প্রস্তুত করছেন এক দম্পতি। রোয়াংছড়ি, বান্দরবান, ২৬ সেপ্টেম্বর
ঝুম বৃষ্টিতে ভিজে জুবুথুবু গোলাপি জবা। বাংলাবাজার, পাবনা, ২৬ সেপ্টেম্বর
খাবারের সন্ধানে বটগাছে ঘুরছে কাঠবিড়ালি। ভাদেতলা, আটঘরিয়া, পাবনা, ২৬ সেপ্টেম্বর
গাছের ডালে বসে আছে একলা শালিক। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ২৬ সেপ্টেম্বর
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধসংলগ্ন বিয়ারা ঘাটে মাছ শিকার শেষে নৌকায় ফিরছেন জেলেরা। সিরাজগঞ্জ, ২৬ সেপ্টেম্বর
মধু পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজ বনবিহারে বৌদ্ধ পতাকা হাতে শিশুরা। রাজ বনবিহার, রাঙামাটি, ২৬ সেপ্টেম্বর
ভৈরব নদের ওপর খাবারের সন্ধানে ওড়াউড়ি করছে ভুবনচিল। বড়বাজার, খুলনা, ২৬ সেপ্টেম্বর
ঘন মেঘে ম্লান হয়ে আসা সূর্যের আলোয় তারের ওপর বিশ্রাম নিচ্ছে একটি ফড়িং। বয়রা, খুলনা, ২৬ সেপ্টেম্বর
প্রকৃতিতে হেমন্তের আগমনী বার্তা। অশোকগাছের সবুজ পাতার মাঝে এসেছে কচি কুঁড়ি। বিহারপুর, রাঙামাটি, ২৬ সেপ্টেম্বর
মধু পূর্ণিমায় বুদ্ধের উদ্দেশে মধু নিবেদন করছেন বৌদ্ধ পুণ্যার্থীরা। রাজগুরু বৌদ্ধবিহার, বান্দরবান, ২৬ সেপ্টেম্বর
গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য বাড়ির উঠানে বসে বাঁশের ঝাঁকা তৈরিতে ব্যস্ত এক কারিগর। মল্লিকপাড়া, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাইকেল র্যালি করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মীরা। জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ, ২৬ সেপ্টেম্বর
রংপুরে শুরু হয়েছে ‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’। উদ্বোধনী খেলায় সদ্যপুষ্করিণী যুব এসসি ও টুইস্টার ফুটবল একাডেমির মধ্যকার লড়াইয়ের একটি দৃশ্য। শহীদ আবু সাঈদ স্টেডিয়াম, রংপুর, ২৬ সেপ্টেম্বর
পর্যটনকেন্দ্র বিছনাকান্দির পাথরের ফাঁকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল। এসব বোতল ও ভাঙা কাচের কারণে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিছনাকান্দি, গোয়াইনঘাট, সিলেট, ২৬ সেপ্টেম্বর
হ্যাচারি থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাছের পোনা। শিরোমণি, খুলনা, ২৬ সেপ্টেম্বর
মাজরা পোকা দমনে আমন ধানের খেতে স্প্রে মেশিন দিয়ে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। চরজ্ঞানদিয়া, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর
ধানখেতে সার দেওয়া শেষে জমির আল ধরে বাড়ি ফিরছেন দুই কৃষক। জলকর, যশোর, ২৬ সেপ্টেম্বর
No comments