Header Ads

Header ADS

একঝলক (১৬ সেপ্টেম্বর ২০২৬)

ডোবায় ফুটে থাকা লাল শাপলার ওপর বসেছে ফড়িং। বাড়ৈপাড়া, মিঠাপুকুর, রংপুর, ১৬ সেপ্টেম্বর
কলার মোচা থেকে রস খাচ্ছে মৌটুসী পাখি। গামারী বাগান, রাঙামাটি, ১৬ সেপ্টেম্বর
লাল কাঠগোলাপের গায়ে জমে আছে বৃষ্টির ফোঁটা। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ১৬ সেপ্টেম্বর
শীতের আগমনের প্রস্তুতি, লেপ তৈরিতে ব্যস্ত কারিগর রফিক শেখ। অম্বিকাপুর, ফরিদপুর, ১৫ সেপ্টেম্বর
অতিরিক্ত ইটবোঝাই ট্রলার নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যে যাচ্ছেন চালক। লাহারহাট, বরিশাল, ১৬ সেপ্টেম্বর
ঘেরে মাছের খাবার ছিটাচ্ছেন এক ব্যক্তি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৬ সেপ্টেম্বর
খেতি জমিতে হাওড়ের পানির সঙ্গে ভেসে এসেছিল অনেক কচুরিপানা। পানি চলে যাওয়ায় সেসব কচুরিপানা জমিতেই রয়ে গেছে। ধান চাষের জন্যে জমি প্রস্তুত করতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছেন একজন কৃষক। ১৫ সেপ্টেম্বর। মামুদপুর, কটিয়াদী, কিশোরগঞ্জ
বিশাল আকৃতির চাড়ি অটোভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জলিলনগর, তাড়াশ, সিরাজগঞ্জ
মাছ ধরতে বুখাইনগর নদ দিয়ে সাগরের পথে যাচ্ছে ট্রলার। লাহারহাট, বরিশাল, ১৬ সেপ্টেম্বর
মাঠ থেকে আউশ ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কৃষক। গড়েরবাড়ী, গাবতলী, বগুড়া, ১৬ সেপ্টেম্বর
প্লাস্টিকের ড্রাম কেটে তৈরি নৌযান দিয়ে বিলে যাতায়াত। ঘোনা মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১৬ সেপ্টেম্বর
শাপলাপাতায় বসে মাছ শিকারে ব্যস্ত কানিবক। নালিয়া, সিলেট, ১৬ সেপ্টেম্বর
প্রচণ্ড রোদের মধ্যে মরিচখেতে পরিচর্যায় ব্যস্ত কৃষক। পার রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১৬ সেপ্টেম্বর
বিক্রির জন্য খামার থেকে মুরগি নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। দর্শনা, রংপুর, ১৬ সেপ্টেম্বর
গরুর খাবারের জন্য মাথায় ঝুড়িভর্তি খড় নিয়ে বাড়ি ফিরছেন পাহাড়ি দুই নারী। বাগমারা, বান্দরবান, ১৬ সেপ্টেম্বর
ধানখেতের পাশে গাছের ডালে বসে আছে ফিঙে। তিনটিলা, সিলেট, ১৬ সেপ্টেম্বর
বাড়ির মাচাংয়ে ঐতিহ্যবাহী কোমর তাঁতে কম্বল বুনছেন মারমা নারী। খামাদং পাড়া, বান্দরবান, ১৬ সেপ্টেম্বর
ধনেখেতে নিড়ানি দিচ্ছেন কৃষক দম্পতি। বাড়ৈপাড়া, মিঠাপুকুর, রংপুর, ১৬ সেপ্টেম্বর
আমন রোপণের জন্য জমি চাষ করছেন কৃষক। পিঠাকরা, সদর, সিলেট, ১৬ সেপ্টেম্বর
গোসলের জন্য গরুকে পুকুরে নামিয়েছেন এই ব্যক্তি। মালঞ্চী, পাবনা, ১৬ সেপ্টেম্বর


No comments

Powered by Blogger.