Header Ads

Header ADS

রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. তৈমোর হোসেন খান (বিপুল)। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

তৈমোর হোসেন খান আশির দশকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সিলেট জেলা ছাত্রদলের তিনবারের সহসভাপতি ছিলেন। সিলেট বিভাগে ছাত্রদলের সুবক্তা হিসেবে তাঁর পরিচিতি ছিল।



No comments

Powered by Blogger.