Header Ads

Header ADS

একঝলক (২২ এপ্রিল ২০২৬)

প্রচণ্ড গরমের মধ্যে ধান কাটার ফাঁকে পানি খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছেন কৃষক। গুনধর হাওর, কিশোরগঞ্জ, ২২ এপ্রিল
ফিলিং স্টেশনে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ভিড়। স্টেশন সড়ক, বগুড়া, ২২ এপ্রিল
পানিতে পোঁতা খুঁটির ওপর বসে আছে একটি ছোট পাখি। রংপুর, ডুমুরিয়া, খুলনা, ২২ এপ্রিল
সেতুর রেলিংয়ে জোড়া শালিক। কেওয়াছড়া, সিলেট, ২২ এপ্রিল
ডাকাতিয়া বিল থেকে ধরা মাছ বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। ডুমুরিয়া, খুলনা, ২২ এপ্রিল
গাছের ডালে কাঠবিড়ালি। কৃষি গবেষণাকেন্দ্র, খাগড়াছড়ি, ২২ এপ্রিল
ধান কাটায় ব্যস্ত কিষানি। আলুটিলা, রাঙামাটি, ২২ এপ্রিল
সুপারির খোলে চড়ার আনন্দ। ঘনশ্যামপুর, ফরিদপুর, ২২ এপ্রিল
ফুটপাতে বসে লুঙ্গি বিক্রি করছেন বিক্রেতা। কাচারিবাজার, রংপুর, ২২ এপ্রিল
খেত থেকে সংগ্রহ করা বাঙ্গি ভ্যানে করে বিক্রি করছেন তিনি। কোমরপুর, ফরিদপুর, ২২ এপ্রিল
সড়কে চলছে সংস্কার কাজ, ধুলায় ভোগান্তিতে পথচারীরা। টেকনিক্যাল, ঢাকা, ২২ এপ্রিল।
জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। আসাদগেট, ঢাকা, ২২ এপ্রিল
বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নিতে কাটা হয়েছে সড়ক। দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের। বিজয় নগর, ঢাকা, ২২ এপ্রিল
ফুটে আছে জারুল ফুল—সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেগুনি রঙের ফুলের আভা যেন গ্রীষ্মের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, ঢাকা, ২২ এপ্রিল
বৈশাখে প্রচণ্ড গরমে স্বস্তি খুঁজতে লেকে নেমে জলকেলিতে মেতেছে একদল কিশোর। তপ্ত আবহাওয়ায় এমন আনন্দঘন মুহূর্ত নগরজীবনের ক্লান্তির মধে৵ও এনে দেয় স্বস্তির ছোঁয়া। ক্রিসেন্ট লেক, ঢাকা, ২২ এপ্রিল
পথের পাশে ফোটা ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ত্রিশাল, ময়মনসিংহ, ২২ এপ্রিল।
ধানমাড়াই শেষে গবাদিপশুর খাদ্য হিসেবে সংরক্ষণের জন্য গ্রামে এভাবে খড়ের গাদা তৈরি করে রাখা হয়। পড়ন্ত বিকেলে খড়ের গাদা তৈরিতে ব্যস্ত একজন কৃষক। নিকলী, কিশোরগঞ্জ, ২২ এপ্রিল
গ্রীষ্মে ফুটেছে বেগুনি রঙের জারুল ফুল। ডিসি লেক এলাকা, বরিশাল, ২২ এপ্রিল
ট্রলারে কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে কলসে করে নিয়ে আসা হয়েছে গরুর দুধ। নগরের বিভিন্ন মিষ্টির দোকানে এ দুধ সরবরাহ করা হয়। চাঁদমারি খেয়াঘাট, বরিশাল, ২২ এপ্রিল
সকালে ঝুড়ি (থুরুং) মাথায় চেপে কাজে যাচ্ছেন কয়েকজন পাহাড়ি নারী। বেথেনীপাড়া, বান্দরবান, ২২ এপ্রিল
গাছ থেকে পেড়ে রাখা কাঁচা আম কুড়িয়ে ঝুড়িতে (থুরুং) ভরছেন এক বম তরুণী। বেথেনীপাড়া, বান্দরবান, ২২ এপ্রিল
ট্রাক থেকে নামানো হচ্ছে পেঁয়াজ। নিমসার বাজার, কুমিল্লা, ২২ এপ্রিল
ভদ্রাবতী নদীর কিনারায় একচিলতে সমতল জায়গায় চলছে ক্রিকেট খেলা। শেরপুর, বগুড়া, ২২ এপ্রিল
বৈশাখের খরতাপ আর গরমের মধ্যে থেমে নেই চা-শ্রমিকদের পাতা তোলার কাজ। বাগানে পাতা তোলা শেষে প্রখর রোদ থেকে রেহাই পেতে মাথায় মাথাল দিয়ে পথ চলেছেন তাঁরা। তারাপুর চা-বাগান, সিলেট, ২২ এপ্রিল
লোডশেডিং বেড়ে যাওয়ায় গ্রাম থেকে অনেকেই কেরোসিন তেলে আলো জ্বালানোর জন্য কুপি কিনতে আসেন। তাই নিজের ছোট কারখানায় বসে কুপি তৈরি করছেন কারিগর মদন পাল। সিঙ্গার গলি, জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ২২ এপ্রিল


No comments

Powered by Blogger.