ঈদমেলায় বিক্রির জন্য বানানো মাটির খেলনা তৈজসপত্রে রংয়ের ছোঁয়া দেওয়া হচ্ছে। ভাজন ডাঙ্গা, ফরিদপুর, ১৮ মার্চআগাম জাতের কাঁচা আম বাজারে আসতে শুরু করছে। কেজি ২০০ টাকা করে কাঁচা আম বিক্রি করছেন এক মারমা নারী। মারমা বাজার, বান্দরবান, ১৮ মার্চপ্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে পিকআপে চেপে বাড়ির পথে যাত্রা। তিনমাথা রেলগেট, বগুড়া, ১৮ মার্চবিলের পানি কমে গেছে। অল্প পানিতে মাছ শিকারে সতর্ক নজর কানিবকের। বারোতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৮ মার্চদুর্ঘটনার ঝুঁকি থাকলেও ঈদযাত্রায় ট্রেনের ছাদে মানুষের ভিড়। রেলওয়ে স্টেশন, বগুড়া, ১৮ মার্চকয়েক দফা বৃষ্টিতে বাসার ছাদবাগানের টবে সজীব রেইন লিলি ফুল। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ১৮ মার্চগাছের ডালে উড়ে এসে বসেছে টিয়া পাখি। মনাটেক মহালছড়ি, খাগড়াছড়ি, ১৮ মার্চবাড়ির আঙিনায় ফুটে আছে লজ্জাবতী ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ মার্চকাপ্তাই হ্রদের পানিতে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। রিজার্ভ বাজার, রাঙামাটি, ১৮ মার্চখাবারের খোঁজে ডালে ডালে ঘুরছে হলদে পাখি। শ্রীফলতলা, রূপসা, খুলনা, ১৮ মার্চখেতে ধানের চারা রোপণ করছেন চাষিরা। বুড়াইল, রংপুর, ১৮ মার্চশিশুদের নতুন জামা এবং দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন প্রথম আলো মাদারীপুর বন্ধুসভার সদস্যরা। লেকপাড় স্বাধীনতা অঙ্গন, মাদারীপুর, ১৮ মার্চসড়কে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে দেওয়া হচ্ছে। তিনমাথা রেলগেট, বগুড়া, ১৮ মার্চঈদ সামনে রেখে নতুন টুপি কিনতে দোকানে ভিড়। নিজের পছন্দের টুপি কিনছেন এক তরুণ। বন্দরবাজার, সিলেট, ১৮ মার্চবরিশাল সিটি করপোরেশনে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৮ মার্চবরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের উদ্যোগে চলছে প্রস্তুতির কাজ। ভাটার খাল, বরিশাল, ১৮ মার্চখুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সার্কিট হাউস মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। চলছে শামিয়ানা টানানোর কাজ। সার্কিট হাউস মাঠ, খুলনা, ১৮ মার্চভৈরবে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা ও ঈদ সালামি এবং বিভিন্ন পরিবারকে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠ, ভৈরব, কিশোরগঞ্জ, ১৮ মার্চরাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা–ছেলে নিহত হওয়ার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুঠিয়া, রাজশাহী, ১৮ মার্চআলু তুলে তা বস্তায় করে এভাবে নিয়ে এক জায়গায় স্তূপ করছেন কৃষক ও শ্রমিকেরা। জলছত্র, রংপুর, ১৮ মার্চঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি সান্তাহারের অদূরে লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। বাগবাড়ি, আদমদিঘী, বগুড়া, ১৮ মার্চপরেননি হেলমেট। চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলছেন এই মোটরসাইকেলচালক। একটু অসতর্কতায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-খুলনা সড়ক, বদরপুর, ফরিদপুর, ১৮ মার্চঝাঁকিজাল দিয়ে নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি। রাবার ড্যাম এলাকা, তালমা নদী, পঞ্চগড়, ১৮ মার্চহিমাগারে আলু সংরক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও কৃষকেরা আলু নিয়ে আসছেন। গোয়ালচামট, ফরিদপুর, ১৮ মার্চঈদুল ফিতরের ছুটিতে ট্রেনে এভাবে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। টঙ্গী স্টেশন, ঢাকা, ১৮ মার্চ
No comments