Header Ads

Header ADS

একঝলক (৪ মার্চ ২০২৬)

ভৈরব নদে মাছ ধরতে জাল ফেলে ছোট্ট ট্রলারে রশি ধরে টানছেন জেলেরা। হার্ডবোর্ড ঘাট, খুলনা, ৪ মার্চ
খেত থেকে সংগ্রহ করে আনার পর টমেটো বাছাই করছেন এই কৃষক। টামটা, দাউদকান্দি, কুমিল্লা, ৪ মার্চ
শুঁটকি তৈরির জন্য আঙিনায় মাছ শুকাতে দিয়েছেন এক গৃহিণী। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ৪ মার্চ
বাঙ্গালী নদীতে দুরন্তপনায় মেতেছে একদল শিশু। ছাইহাটা, বগুড়া, ৪ মার্চ
ঈদ উপলক্ষে বিক্রির জন্য পাবনা থেকে লুঙ্গি নিয়ে এসেছেন ব্যবসায়ী নজরুল ইসলাম। মাথায় নিয়ে ঘুরছেন গ্রামে গ্রামে। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর, ৪ মার্চ
শজনের ডালে বসে শিকার ধরার অপেক্ষায় মাছরাঙা। সবুজবাগ, বগুড়া, ৪ মার্চ
ডিমের পাইকারি বাজারে হাঁসের ডিম গাড়ি থেকে নামাচ্ছেন বিক্রেতারা। সিংড়া, নাটোর, ৪ মার্চ
মৃত গাছের ডালে বসে আছে একদল শালিক। মাঝিপাড়া, বাঘাইছড়ি, রাঙামাটি, ৪ মার্চ
খাবারের সন্ধানে বিলে ওড়াউড়ি এক ঝাঁক শামুকখোল পাখির। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ৪ মার্চ
বুনো ফুলের ঝাড়ু সংগ্রহ করে গন্তব্যে ছুটেছে পাহাড়ি দুই কিশোরী। বাঘাইছড়ি, রাঙামাটি, ৪ মার্চ
কৃষকের ঘরে উঠছে চৈতালি ফসল মসুর। মাঠ থেকে মসুর তুলে এনে রোদে শুকিয়ে বাড়ির উঠানে মাড়াই করে নিচ্ছেন দুই কৃষক। গোবিন্দপুর, ফরিদপুর, ৪ মার্চ
গাছের ডালে ঝুলছে বাদুড়। বন বিভাগ, খাগড়াছড়ি, ৪ মার্চ
সন্ধ্যার ছায়া নেমেছে রক্তিম সূর্যের বিদায়ে। নীড়ে ফেরার অপেক্ষায় এক জোড়া শালিক। চর কোমরপুর, পাবনা, ৪ মার্চ
বর্ষায় এই খাল নৌকায় পাড়ি দেন স্থানীয় লোকজন। এখন খালে পানি নেই। তাই ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকোই গ্রামবাসীর পারাপারের ভরসা। সুপ্রাকান্দি, মৌলভীবাজার, ৪ মার্চ
বড়সড় বিপণিবিতানগুলোতে এখনো ভিড় না জমলেও ফুটপাতে ছোটদের পোশাকের দোকানগুলোতে ঈদের বেচাকেনা জমজমাট। স্বল্পমূল্যে ছোটদের এসব পোশাক কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের ক্রেতারা। শ্যাম ঠাকুর রোডে, পাবনা, ৪ মার্চ
ছাদবাগানের গাছে ফুটেছে হলুদ হাসনাহেনা। ডাকঘর সড়ক, জুড়ী, মৌলভীবাজার, ৪ মার্চ
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে তরুণ-তরুণীরা গানের তালে আবির খেলায় মেতেছে। নানা রঙের আবির মাখিয়ে রঙিন উৎসব উপভোগ করেন তরুণ–তরুণীসহ নানা বয়সী ভক্তরা। শ্রীশ্রী শংকর মঠ, বরিশাল, ৪ মার্চ
বরুড়ার বাঁশের তৈরি মুরগি রাখার খাঁচা রিকশাভ্যানে করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ৪ মার্চ
নগরে বেড়েছে মশার উপদ্রব। মশকনিধনে ফগার মেশিন নিয়ে বেরিয়েছেন সিটি করপোরেশনের কর্মী। বন্দরবাজার, সিলেট, ৪ ফেব্রুয়ারি
মোচা থেকে ধীরে ধীরে কলা বের হয়ে আসছে। মিলনপুর, রাঙামাটি, ৪ মার্চ
খেত থেকে তুলে আনা কাঁচা হলুদ সেদ্ধ করছেন বম এক নারী। কানাপাড়া, বান্দরবান, ৪ মার্চ


No comments

Powered by Blogger.