Header Ads

Header ADS

বন্ধুদের রোপণ করা চারা গাছ এখন বৃক্ষে পরিণত হয়েছে

বন্ধুরা কেবল গাছের চারা রোপণই করেন না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও করেন। তারই প্রমাণ এই গাছগুলো। ফেনী বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা আবু তাহের বলেন, ‘বেশ কয়েক বছর আগে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সময় জানতে পারি ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শহীদ মিনারের আশপাশে নানা ধরনের আগাছা জন্মেছে। বন্ধুসভার বন্ধুদের নিয়ে সেটা পরিষ্কার করা হয়। তখন ওই কলেজের মেয়েদের হোস্টেলের পাশে বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন ধরনের ফলের চারা লাগানো হয়েছিল। পরিচর্যায় গাছগুলো এখন বড় হয়ে ফল দিচ্ছে। হোস্টেলের ছাত্রীরা জলপাই–আমড়া খেতে পারে। আমাদের শ্রম সার্থক বলেই মনে করি।’

No comments

Powered by Blogger.